
মোঃ আবু সাঈদ,ষ্টাফ রিপোর্টার পটুয়াখালী:
আজ রবিবার (১৮ ডিসেম্বর ২০২২) সকাল ১০ ঘটিকার সময় পটুয়াখালী আলহেরা নূরানী তালিমুল কুরআন ও হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং বিশ্ব আরবি ভাষা দিবস উদযাপন উপলক্ষে এক অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।
উক্ত সমাবেশে ২০২২ সেশনের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এবং আলোচনা সভার মাধ্যমে বিশ্ব আরবি ভাষা দিবস উদযাপন করা হয়। আলোচনা সভায় বক্তাগণ আরবি ভাষার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক মেধাবী ছাত্র মোহাম্মদ আবু সাঈদ হাওলাদার বলেন, আরবি ভাষা কোরানের ভাষা, জান্নাতি মানুষের ভাষা, সকল ভাষার উপর আরবি ভাষার মর্যাদা। কোরআন বুঝার জন্য আরবি ভাষাকে সকল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। আর এজন্য মাদ্রাসার সকল ছাত্র-ছাত্রীদেরকে এবং অভিভাবক বৃন্দকে বিশেষ ভূমিকা পালন করতে হবে। প্রধান শিক্ষকের বক্তব্যে তিনি একথা বলেন।













