কালীগঞ্জে নারী উন্নয়ন সংগঠন প্রেরণার উদ্যোগে শতাধিক নারী রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান

0
126

আব্দুস ছাত্তার,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সবার মাঝে ঐক্য গড়ি নারী ও শিশু নির্যাতন বন্ধ করি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালীগঞ্জে নারী উন্নয়ন সংগঠন প্রেরণার আয়োজনে ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়েছে ।

নারী নির্যাতন প্রতিরোধপ পক্ষ ২০২২ উপলক্ষে ১৮ ডিসেম্বর রবিবার সকাল সাড়ে দশটায় প্রেরণা কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ হালিমুর রহমান বাবু রোনা নারী উন্নয়ন সংগঠনের প্রেরণা নির্বাহী কমিটির সভাপতি ইলা মল্লিকের সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন প্রেরণা নির্বাহী পরিচালক শম্পা গোস্বামী ,অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাহিত্যিক ও প্রাবান্ধিক গাজী আজিজুর রহমান, দৈনিক প্রথম আলো সাতক্ষীরা নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, কালিগঞ্জ রোকেয়া মুনসুর মহিলা কলেজের অধ্যক্ষ ও ভুরুলিয়া ইউপি চেয়ারম্যান জাফরুল আলম বাবু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্যা চক্রবর্তী ,কালিগঞ্জ ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু বাংলাদেশ সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, সুশীলন এর উপপরিচালক মোস্তফা আখতারুজ্জামান পল্টু ,নকশিকাঁথা এর নির্বাহী পরিচালক চন্দ্রিকা ব্যানার্জি, কালিগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ভারপ্রাপ্ত ডাক্তার প্রবীর মুখার্জি, সাংবাদিক আশেক সাতক্ষীরা ওসিসি আবু সিদ্দিকী শ্যামনগর ওসিসি প্রণব বিশ্বাস ডাক্তার রাফিজা ইরিতেযা সুমি, প্রভা এর নির্বাহী পরিচালক শাম্মী আক্তার কুমকুম প্রমূখ প্রেরণা নারী উন্নয়ন সংগঠনের উদ্যোগে এলাকার হতদরিদ্র প্রায় শতাধিক নারীকে ফ্রি মেডিকেল চিকিৎসা সেবা প্রদান করা হয় দিনব্যাপী অভিজ্ঞ চিকিৎসকরা তাদের চিকিৎসা প্রদান করেন।


কালীগঞ্জে নারী উন্নয়ন সংগঠন প্রেরণার উদ্যোগে শতাধিক নারী রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here