বড়লেখায় ফাইনাল ম্যাচকে ঘিরে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল

0
300

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

কাতার বিশ্বকাপ ফুটবলের ফাইনাল পর্দা উঠছে আর মাত্র কয়েকঘন্টা পর।বিশ্বকাপ ফুটবলের ফাইনালের এই মহারনে মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা আর এমবাপ্পের ফার্ন্স। আর্জেন্টিনার সমর্থনে মৌলভীবাজার জেলার বড়লেখায় রোববার (১৮ ডিসেম্বর)বিকালে পৌর শহরে মিছিল করেছে আর্জেন্টিনা সমর্থকরা।

এদিকে বিশ্বকাপকে কেন্দ্র করে বড়লেখা উপজেলা জুড়ে বইছে উৎসবের আমেজ। শহর থেকে গ্রামে বাড়ির ছাদে শোভা পাচ্ছে আর্জেন্টিনার আকাশী-নীল পতাকা। এর বাইরে ফার্ন্স, ব্রাজিল, জার্মানিসহ বিভিন্ন দেশের পতাকাও চোখে পড়ে।পৌর শহরের আল আমিন মার্কেটের সামনে ব্রাজিল সমর্থক প্রভাষক বদরুল ইসলাম মনু সৌজন্যে বড় পর্দায় খেলা দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা যায়।

মিছিলে আসা আর্জেন্টাইন সমর্থক পৌর কাউন্সিল রেহান পারভেজ রিপন বলেন, বিশ্বকাপে আর্জেন্টিনা ফাইনালে অংশ নিচ্ছে। তাই এই ম্যাচকে স্বাগত জানিয়ে আমরা আর্জেন্টিনা সমর্থকরা মিছিল বের করেছি। এর আগে থেকেই আমাদের শহর সেজেছে বিশ্বকাপের আমেজে। আমি আর্জেন্টিনা সমর্থক হিসেবে খুব করে চাই এবার মেসির হাতেই উঠুক বিশ্বকাপ।

আর্জেন্টিনার অন্যান্য সমর্থকরা বলেন আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যে ফাইনাল খেলায় যেন আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয় সে জন্য আমরা আর্জেন্টিনার সাফল্য ও জয় কামনা করে এলাকায় আনন্দ শোভাযাত্রা করেছি। এছাড়া ক্যাপ্টেন লিওনেল মেসি সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়বেন এই প্রত্যাশা করছি।

আর্জেন্টিনার সমর্থক আদনান বলেন, ফুটবল বোঝার পর থেকে আমি আর্জেন্টিনার সমর্থক। ২০১৪ সালে বিশ্বকাপ জয়ের খুব কাছে গিয়েও জার্মানির কাছে হেরে ফিরে আসতে হয়েছে।তাই কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে আমি স্বপ্ন দেখছি। আশা করি চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপের মাঠ ছাড়বেন আমাদের প্রিয় মেসির আর্জেন্টিনা।


বড়লেখায় ফাইনাল ম্যাচকে ঘিরে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here