মহান বিজয় দিবস উপলক্ষে প্রবিতে আলোচনা সভা অনুষ্ঠিত

0
159

মর্তুজা শোয়েব,বিশেষ প্রতিনিধি দুমকি পটুয়াখালী:

মহান বিজয় দিবস উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ ডিসেম্বর) সকাল ১০ টা ৩০ মিঃ এ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বিজয় দিবস উদযাপন কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী’র সভাপতিত্বে ও সদস্য সচিব প্রফেসর ড. জাহিদ হোসেন এর সঞ্চালনায় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ভাইসচ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।

প্রধান অতিথি ‘র বক্তৃতায় বিশ্ববিদ্যালয়ের ভাইসচ্যান্সেলর প্রফেসর ড.স্বদেশ চন্দ্র সামন্ত বলেন,মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে। স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা স্থাপন করে বলেন তাদের জীবনের বিনিময়ে আজকে আমরা স্বাধীন দেশে বাস করছি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা,শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


মহান বিজয় দিবস উপলক্ষে প্রবিতে আলোচনা সভা অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here