ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলার যৌথ সভা অনুষ্ঠিত

0
314

রবিউল হোসেন জিহাদ,খাগড়াছড়ি সদর প্রতিনিধি:

আজ ২০/১২/২০২২ ইং রোজ মঙ্গলবার সকাল ১০ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।দলের জেলা কার্যালয়ে আইএবি জেলা সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন এর সভাপতিত্বে ও দলের জেলা সাধারণ সম্পাদক মাওলানা কাউছার আজিজীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় উক্ত মতবিনিময় সভা।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ।

তিনি বলেন, ইসলাম হলো সর্বশ্রেষ্ঠ আদর্শ। আমাদেরকে সেই সর্বশ্রেষ্ঠ আদর্শকে লালন করতে হবে। তারই ধারাবাহিকতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। এ কাজ আমাকে আপনাকে সবাইকে করতে হবে।তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশসহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের প্রতি উধার্থ আহ্বান জানিয়ে বলেন,যে যেই অবস্থানে আছেন তারা সেই অবস্থানে থেকেই ইসলামের ঝান্ডা উড়াতে হবে।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলার সিনিয়র সহ-সভাপতি জনাব আব্দুল জব্বার গাজী, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা সভাপতি হাফেজ জামাল উদ্দিন মৃধা ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আল-আমীন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলার সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মদ রবিউল হোসেন জিহাদ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রতিনিধিবৃন্দ।


ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলার যৌথ সভা অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here