
মর্তুজা শোয়েব,বিশেষ প্রতিনিধি দুমকি পটুয়াখালী:
দুমকিতে আলোর দিশারী ইসলামী সেবা সংঘ কর্তৃক আয়োজিত নামাজীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়িদের ৩ জনকে পাঞ্জাবি, টুপি ও ৩০ জনের মধ্যে টুপি বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকাল ৩ টা ৩০ মিনিট এ আলোর দিশার ইসলামী সেবা সংঘের সভাপতি মাওঃ মোঃ মনিরুল ইসলাম এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মোঃ আমির হোসেন এর সঞ্চালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
১৫ দিন জারা ৫ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় করবে তাদের পুরস্কার দেয়া হবে। এই আয়োজনে অনেকে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে ৩ জন সফল হন এবং তাদেরকে পান্জাবি ও টুপি পুরস্কার দেয়া হয়। সভাপতি তার বক্তব্যে বলেন তাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে সমাজের মানুষের মধ্যে আত্মশুদ্ধি তৈরি করা ও সমাজ থেকে সামাজিক অবক্ষয়, ইভটিজিং,যৌতুক,অপরাধ ও কিশোরদের মধ্য থেকে গেইম আসক্তি দূর করা। সংগঠনটি তাদের যাত্রা শুরু করেন নভেম্বর ২০২২ থেকে। নামাজীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগন।













