
শাহরিয়ার শাকিল,বিশেষ প্রতিনিধি বড়লেখা:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার একজন মেধাবী শিক্ষার্থীকে একাদশ শ্রেনীতে ভর্তির জন্য নগদ অর্থ উপহার পাঠালেন আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক মোঃ আবু সায়েম।
রবিবার (২৫ ডিসেম্বর) বেলা ১২ ঘটিকার সময় মোঃ আবু সায়েম এর পক্ষ থেকে ওনার বিশ্বস্ত মোঃ আবুল কালাম, এম. তারেক হাসনাত, সাংবাদিক শাহরিয়ার শাকিল এই নগদ অর্থ উপহার সরুপ তুলে দেন মেধাবী শিক্ষার্থীর হাতে।
উল্লেখ্যঃ বড়লেখা উপজেলার মোহাম্মদনগর গ্রামের পয়লোয়ান বাড়ির কৃতি সন্তান মোঃ আবু সায়েম। বর্তমানে স্থায়ী ভাবে তিনি আমেরিকায় বসবাস করছেন। আমেরিকায় থেকে নিজ জন্মভূমির মানুষের চিন্তা ভাবনা সবসময় ওনার মনের মধ্যে রয়েছে। এমন কি ওনার সাথে বাংলাদেশ থেকে যে কেউ যে কোনো মানবিক কাজের জন্য সহযোগিতা চাইলে তিনি সাথে সাথে সেটির প্রতি সাড়া দেন।
বিশিষ্ট সমাজ সেবক আমেরিকা প্রবাসী মোঃ আবু সায়েম প্রতিনিয়ত মানবতার কল্যাণে সবসময় নিজেকে নিয়োজিত রেখেই যাচ্ছেন। সে জন্য নিশ্চয়ই প্রশংসার দাবি রাখেন তিনি। বিভিন্ন সময়, মসজিদ, মাদ্রাসা, ঘর নির্মান সহ যে কোনো মানবিক কাজে সবসময় ওনার দান অব্যাহত রয়েছে। বর্তমানে ও শীতকালেও গরীব দুঃখী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে যাচ্ছেন। মানবিক সায়েম এর মানবিকতা সবসময় অব্যাহত আছে এবং আগামীতে ও তা তাকবে।













