
খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি:
আ.লীগের পদ পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন মাশরাফি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন নড়াইল ০২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা।
সোমবার (২৬ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বৈঠক শেষে এ তথ্য জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওইদিন রাতে ব্যক্তিগত ফেসবুক পেজে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে একটি পোস্ট দিয়েছেন মাশরাফি।
ফেসবুক পোস্টে মাশরাফি লিখেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে চলছেন। মাননীয় প্রধানমন্ত্রী আপনার আন্তরিক ভালবাসায় আমি জনগণের সেবা করার সুযোগ পেয়েছি। নড়াইলের সাংসদ আপনি নিজে, আমি আপনার একজন ক্ষুদ্র কর্মী।
বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর হাতে গড়া একটি বৃহৎ সংগঠন। বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় কমিটির ‘যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক’ মনোনীত করায় মাননীয় প্রধানমন্ত্রী আপনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।
বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীর প্রতি উদাত্ত আহ্বান আপনাদের সার্বিক সহযোগিতায় আমি এই দায়িত্ব সৎ নিষ্ঠার সঙ্গে পালন করতে চাই। আমার পরিবার ও নড়াইল বাসীর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু।













