গরু চুরি করতে গিয়ে ধরা।

0
239

মোঃ শাহজামাল,ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি:

সোমবার রাত ১:০০ সময় দুজন গরু চোর গরু চুরি করতে টিলে-পাড়ার, চক্রপুর গ্রামে গিয়েছিলো।

অবশেষে চক্রপুর গ্রাম থেকে একটি গাভী গরু বের করে পালানোর চেষ্টা করে। কিন্তু চক্রপুর গ্রামেই চোর দুটি লোকালয়ের কাছে ধরা পড়ে, এমতাবস্থায় একজন সঙ্গ চোর পালিয়ে যেতে সক্ষম হয়েছে কিন্তু অপর চোর পালিয়ে যেতে সক্ষম হয়নি।

চোর দুজনের কাছে ছিলো দেশি ছুরি, তা দিয়ে চোর গরু নিয়ে পালানোর সময় চক্রপুর গ্রামের বাধাদানকারী বেশ কয়েকজন কে আঘাত করে। এমন সময় গ্রামের অন্য একজন চোরের ছুরির দিকে লক্ষ্য করে লাঠি দিয়ে আঘাত করলে হাত থেকে ছুরিটা মাটিতে পড়ে যায়, তখন মোঃআমছার আলি নামের গরুচোর ধরা পড়ে স্থানীয়দের হাতে এবং গরু টিও উদ্ধার করা হয়। চোরের ভাস্যমতে চোরটি ঝিনাইগাতী উপজেলার ধানশাইল গ্রামের বাসিন্দা। পরবর্তীতে গ্রামবাসী চোর কে বেঁধে হালকা উওম-মধ্যম দিয়ে স্থানীয় চেয়ারম্যান এর কাছে খবর পাঠানো হয়। তারপর চেয়ারম্যান সাহেব চোর কে শ্রিবরদী থানার পুলিশের হাতে তুলে দেন।


গরু চুরি করতে গিয়ে ধরা।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here