মাদারীপুরে বই উৎসব প্রথমে বই পাচ্ছেন ৫২ শতাংশ শিক্ষার্থী

0
249

মাদারীপুর জেলা প্রতিনিধি:

নতুন বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বই উৎসব। এদিন ২০২৩ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যবই বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। রবিবার সকাল ৯টায় মাদারীপুরে বই উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। এসময় নতুন বই হাতে নিয়ে মেতে উঠে শিক্ষার্থীরা।

মাদারীপুর পৌর সংলগ্ন মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করা হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম, পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনদ্দিন, সাবেক পৌরসভার চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগম। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান, ‘এবার মাদারীপুর জেলায় প্রাথমিক পর্যায়ের প্রথম থেকে পঞ্চম শ্রেীণ পর্যন্ত ১ লাখ ৫০ হাজার ১১৯ জন শিক্ষার্থীর জন্য ৭ লাখ ১৬ হাজার ৮৪৭টি বই ৯৭৯টি বিদ্যালয়ে তুলে দেওয়া হবে। কিন্তু আপাতঃত ৫২ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থীকে বই দেয়া হবে। আগামী সপ্তাহে বাকি বই বিতরণ করা হবে। তবে সব শিক্ষার্থী বই পাবেন।’

বিগত দুই বছর করোনার কারণে বই উৎসবে অনেকটা ভাটা পড়ে। তবে এবার উৎসবকে কেন্দ্র করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস দেখা গেছে। তবে নতুন বছরে নতুন বই পেয়ে আনন্দিত অভিভাবকরাও।


মাদারীপুরে বই উৎসব প্রথমে বই পাচ্ছেন ৫২ শতাংশ শিক্ষার্থী

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here