জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হলো দুমকিতে

0
84

মোঃ জাহিদুল ইসলাম,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকিতে জাঁকজমকপূর্ণ ভাবে জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ১জানুয়ারী রবিবার বিকাল সাড়ে ৪টায় পীরতলা বাজারস্হ দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বর্নাঢ্য রেলী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক‌ই স্হানে এসে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও দুমকি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মাসুদ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি জাফর উল্লাহ হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি কামরুজ্জামান টিপু মিয়া ও জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক অলিউল ইসলাম বশির প্রমুখ। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক সার্জেন্ট (অব:) ফজলুল হক, শ্রী রাম চরণ গাইন বুলু, সৈয়দ জিয়াউল হাসান, সৈয়দ জসিম উদ্দিন, ডালিম সিকদার, শহিদ মৃধা, হারুন অর রশিদ, ফয়সাল মৃধা প্রমূখ। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হলো দুমকিতে

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here