
মোঃ জামাল উদ্দিন,কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মুক্তি ও যুবদলের কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন টুকু, মুহাম্মদ নুরুল ইসলাম নয়ন সহ দেশের সকল জাতীয়তাবাদী কারাবন্দী নেতৃবৃন্দের মুক্তির দাবিতে কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উক্ত বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য নুরুল মুত্তাকিন বাদশা, উপজেলা বিএনপির যোগাযোগ বিষয়ক সম্পাদক উপজেলা যুবদলের সিনিয়র সদস্য বিলাল মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি উপজেলা যুবদলের সিনিয়র সদস্য খোকন রঞ্জন দে, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক যুবদল নেতা বাহার আহমেদ রুহেল, উপজেলা যুবদলের সিনিয়র সদস্য হেলাল আহমেদ,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন, যুগ্ম আহবায়ক রজন মিয়া, যুগ্ম আহবায়ক বাবুল আহমেদ বাবুল,যুগ্ম আহবায়ক মুস্তাকিম আহমেদ ফরহাদ, যুগ্ম আহবায়ক রাইসুল ইসলাম রাজন,যুগ্ম আহবায়ক ফরিদ বিন বাছির,যুগ্ম আহবায়ক আবুল হোসেন, সদস্য জামাল উদ্দিন শরিফ আহমেদ, মাসুক মিয়া, জৈন উদ্দিন, সাইদুর রহমান,হযরত আলী,সোনা মিয়া, জৈন উদ্দিন আঃ রব, সহ আরও উপস্থিত ছিলেন উত্তর রনিখাই ইউপি যুবদলের সদস্য রফিকুল ইসলাম মোবারক হোসেন পুর্ব ইসলাম ইউপি যুবদলের সদস্য কামাল উদ্দিন কামা ও ইমান আলী সহ উপজেলা যুবদলের নেতৃবৃন্দ প্রমুখ।





