
মোঃ রায়হান হোসেন,দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী দশমিনা উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকা দশমিনা প্রতিনিধি মোঃমিজানুর রহমান তিতাস(৬৫) শারীরিক ভাবে অসুস্থ হয়ে পরলে গত বৃহস্পতিবার বিকেল তিনটায় ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহে রাজিউন।
মৃত্যু কালে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে বহু আত্নীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
শুক্রবার সকাল ১০ টায় দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্রথম জানাজা এবং উপজেলার বেতাগীসানকিপুর ইউনিয়নের রামভালক গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দ্ধিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে উপজেলার সকল সংবাদকর্মী শোক প্রকাশ করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।













