
নুরুজ্জামান আহম্মেদ,লালমনিরহাট জেলা প্রতিনিধি:
লালমনিরহাটের আদিতমারীতে বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদ সহ ১০ দফা দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আদিতমারী উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।
সোমবার দুপুরে আদিতমারী উপজেলা দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করে আদিতমারি রেলস্টেশন পর্যন্ত প্রদর্শন করে।পরে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা বিএনপি’র আহ্বায়ক আমিনুল হকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ লালমনিরহাট জেলা বিএনপি’র সংগ্রামী সহ-সভাপতি জনাব রোকন উদ্দিন বাবুল।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব ছালেকুজ্জামান প্রামানিক, সিনিঃ যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হবি, উপজেলা যুবদলের আহবায়ক এ এইচ এম ইদ্রিস আলী, সদস্য সচিব হাসানুল হক বান্না, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক এনামুল হক মাষ্টার, উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল হালিম বক্তব্য রাখেন।
বক্তারা অবিলম্বে বিদ্যুতের দাম কমানো, সরকারের পদত্যাগ, খালেদা জিয়ার মুক্তি, তত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনসহ ১০ দফা দাবী আদায়ে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।












