কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পান চাষে দারুন সাফল্য।

0
98

মোঃ কামরুজ্জামান কামরুল,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে লাভবান পান চাষিরা।সারা বছর পানের চাহিদা থাকায় এ মৌসুমে ভালো দাম পাচ্ছেন পান চাষিরা।ধান,পাট, মরিচ,আলু, ভুট্টা তুলনায় খরচ খুবই কম। বেশ কয়েক বছর থেকেই পান চাষ করে আসছে উপজেলার বারুইটারীতে।পান লাভ জনক ব্যবসায় পরিণত হওয়ায় নতুন করে করা হচ্ছে কয়েকটি পানের বরজ।আমদানিকৃত পানের চাহিদার পাশাপাশি স্থানীয় ক্রেতাদের চাহিদা মেটাচ্ছে পান চাষিরা।

উপজেলার দুটি অঞ্চলে চাষ করা হয় পান।তবে ব্যস্ত সময় পার করছেন বারুইটারী গ্রামের পান চাষিরা।কেউ কেউ নতুন পানের বরজ তৈরী করতে ব্যস্ত সময় পার করছে,আবার কেউ কেউ পুরনো বরজ সংস্কারের কাজে ব্যস্ত।বাঁশ ও বাঁশের শলা এবং জিআই তার, প্লাস্টিক সুতা দিয়ে মাচা তৈরী করে জন ও খড়কুটা দিয়ে ছাউনি দিয়ে বেশ মজবুত করে চারপাশ ঘিরে তৈরী করা হচ্ছে পানের বরজ।

বারুইটারীর কয়েকটি পানের বরজে ঘুরে দেখা যায়,উচু ও উর্বর মাটিতে লম্বা সোজা লাইন তৈরী করে রোপন করা হয় পানের লতি।লতি থেকে হয় পান গাছ বরজে যেন পানি আটকে না থাকে সেজন্য নালা কেটে পানি সরবরাহের ব্যবস্থা করে দেয়া হয়। অতি বৃষ্টি এবং তীব্র শীত থেকে পান গাছকে সুরক্ষিত রাখতে খড়কুটা ও ছন দিয়ে দেয়া হয় ছাউনি।

উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের কয়েক জন পান চাষি বরজে গিয়ে জানা যায়,আগে অল্প কয়েক শতক জমিতে পান চাষ করতাম, সব খরচ হিসাব করে দেখি এটা লাভজনক ব্যবসা তাই এবার আরো জমি বাড়িয়ে নতুন পানের বরজ করলাম।সপ্তাহে ২দিন পান তুলে হাটে নেওয়া হয়। এখন গড়ে প্রতি মাসে ৮,৯ হাজার টাকা লাভ হচ্ছে বলে ওই পান চাষীরা জানান।

একই অঞ্চলের পান চাষী শ্রী বিনয় চন্দ্র পাল জানান, ১ বিঘা জমিতে পান চাষ করে সঠিক পরিচর্যা করতে পারলে এখান থেকে সাবলম্বী হওয়া সম্ভব।এছাড়া একবার পানের বরজ করলে ১০-১৫ বছরের মধ্যে পানের বরজে হাত দিতে হয় না।

উপজেলা কৃষি অফিসার সুজন কুমার ভৌমিক বলেন, উপজেলার দুটি অঞ্চলে ৮ হেক্টর জমিতে পান চাষ করা হয়। পাকৃতিক দূর্যোগে পানের তেমন ক্ষয়ক্ষতি নেই। গোড়া পচা এবং ছত্রাক জনিত রোগ না ধরলে ভালো ফলন পাওয়া যায়।১ বিঘা জমিতে পান চাষ করলে একজন কৃষক গড়ে প্রতি বছর এক থেকে দেড় লাখ টাকা আয় করতে পারে।

উপজেলা কৃষি অফিস থেকে থ পান চাষিদের সার্বক্ষণিক পরামর্শ দেয়া হয় এবং আরো বেশি পান চাষে উদ্বুদ্ধ করা হয়।


কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পান চাষে দারুন সাফল্য।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here