পবিপ্রবি’তে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সম্মেলন -২০২৩ অনুষ্ঠিত

0
96

মর্তুজা শোয়েব,বিশেষ প্রতিনিধি দুমকি পটুয়াখালী

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি শাখার (পবিপ্রবি) আয়োজনে পবিপ্রবি সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। পবিপ্রবি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ‘র সভাপতি হিসেবে মানোনীত করা হয়েছে মোঃ তুহিন শিকদারকে। পাশাপাশি মোঃ জাহিদ হোসেনকে সাধারণ সম্পাদক ও আজিজুল হককে সহ সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।

২০ জানুয়ারি (শুক্রবার) পটুয়াখালী জেলার দুমকি উপজেলার পবিপ্রবি সংলগ্ন জমজম রেস্টুরেন্ট হলরুমে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ পবিপ্রবি শাখার সাবেক সভাপতি মুহাম্মদ ফয়জুল ইসলাম, জেলা ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, জেলা ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃত্ববৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।


পবিপ্রবি’তে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সম্মেলন -২০২৩ অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here