
মোঃ জাহিদুল ইসলাম,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকিতে গভীর রাতে দিন দিন বেরেই চলছে গরু চুরি, এবং এদের অধিকাংশ হামলার শিকার হচ্ছে নদীর তীরে অবস্থানকৃত অসহায় মানুষ। হালিম মোল্লা নামে এক কৃষকের তিনটি গরু চুরি করে নিয়ে গেছে চোরচক্র। ২৭ জানুয়ারি শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে দুমকি উপজেলার আঙ্গরিয়া ইউনিয়ননের ৩নং ওয়ার্ড বাহেরচরের হালিম মোল্লার গোয়াল ঘরের দরজার তালা ভেঙে ১১টি গাভীন গরু রশি খুলে বাড়ির পাশের পায়রা নদীতে ট্রলারে উঠানোর সময় স্হানীয় লোকজন টের পেয়ে ধাওয়া দিলে ৩টি অস্ট্রেলিয়ান জাতের গাভীন গরু নিয়ে দ্রুত পালিয়ে যায়। এবং বাকি দেশীয় জাতের গরুগুলো ছেড়ে চলে যায়। এর আগেও উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কয়েকবার গরু চুরির ঘটনা ঘটেছে।গরু চুরি বেড়ে যাওয়ায় এলাকাবাসী আতঙ্কে রাত পার করছে।
গরুর মালিক জানান, তাদের বসত ঘরের দরজা বাহির থেকে আটকিয়ে পাশের গোয়াল ঘর থেকে সঙ্গবধ্ব চোর চক্র ৩টি গরু নিয়ে গেছে তার আনুমানিক মূল্য আড়াই লক্ষাধিক টাকা। হালিম মোল্লার বৃদ্ধ মা বলেন, কৃষি কাজ ও গরুর খামার দিয়ে খুবই কষ্টে ঋণ করে ১১টি গরু হয়েছিল। তিনটি গরু চুরি হওয়ায় হতাশায় ভেঙে পড়েছি। প্রতিবেশী মানসুর আলম বলেন, হালিম মোল্লার ৩টি গরু চোর চক্র নিয়ে গেছে এতে পরিবারটির বিপর্যয় নেমে এসেছে। পরিবারের ৭ জন লোকের ভিতরে তিনি একামাত্র পুরুষ এবং বাকি ৬ জনই মহিলা। এবং গাভির দুধ বিক্রি ছিলো তার একমাত্র আয়ের উৎস। অবৈধ মাটিকাটা ট্রলারের চক্র এ চুরির সাথে যুক্ত থাকতে পারে। তিনি আরো বলেন, প্রায়ই গরু চোরের দল এলাকায় হানা দেয়।













