দুমকিতে আওয়ামীলীগের শীতবস্ত্র বিতরণ

0
88

মোঃ জাহিদুল ইসলাম,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

দুমকিতে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ আফজাল হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রুহুল আমিন, সৈয়দ হাবিবুর রহমান বাবর, জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম সালাম, মুরাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার, পাঙ্গাসিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী নজরুল ইসলাম প্রমুখ। পরে বিভিন্ন ইউনিয়নে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।


দুমকিতে আওয়ামীলীগের শীতবস্ত্র বিতরণ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here