Home সারাদেশ চট্রগ্রাম বিভাগ নাইক্ষংছড়িতে হাজী এম এ কালাম সরকারি কলেজে আয়োজিত এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান

নাইক্ষংছড়িতে হাজী এম এ কালাম সরকারি কলেজে আয়োজিত এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান

নাইক্ষংছড়িতে হাজী এম এ কালাম সরকারি কলেজে আয়োজিত এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান

প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া,নাইক্ষংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

আজ ০১/০২/২০২৩ রোজ বুধবার নাইক্ষংছড়ি হাজী এম এ কালাম সরকারি কলেজে অডিটোরিয়াম ভবনে এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন নাইক্ষংছড়ি উপজেলা নির্বাহী অফিসার বাবু রোমেন শর্মা।

নাইক্ষংছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নাইক্ষংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব অধ্যাপক শফিউল্লাহ মহোদয়।

অত্র নাইক্ষংছড়ি হাজী এম এ কালাম সরকারি কলেজের প্রিন্সিপাল জনাব ও আ ম রফিকুল ইসলাম সহ অত্র কলেজের শিক্ষক ও শিক্ষিকা এবং অত্র কলেজ ছাত্র লীগের সভাপতি জনাব মোঃ সেলিম ও সাধরণ সম্পাদক জনাব ইফতেখারুল আবরার ও প্রমুখ।

উক্ত অনুষ্ঠান পবিত্র ধর্মীয় বানী কোরান তেলওয়াত, গীতা ও ত্রিপিটক দিয়ে শুরু করেন।

এর পরে শুরু হয় নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে উদ্দেশ্য মূলক ভাষণ।

উক্ত নবীন বরণ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাইক্ষংছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নাইক্ষংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব অধ্যাপক শফিউল্লাহ মহোদয়।

প্রদান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নাইক্ষংছড়ি উপজেলার নির্বাহী অফিসার বাবু রোমেন শর্মা।

অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনা মূলক হিসাবে সভাপতিত্ব করেন অত্র নাইক্ষংছড়ি হাজী এম এ কালাম সরকারি কলেজের প্রিন্সিপাল জনাব ও আ ম রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন অত্র নাইক্ষংছড়ি হাজী এম এ কালাম সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক জনাব মুহাম্মদ শালম। উক্ত দিক নির্দেশনা দিয়ে শেষ হয় আজকের ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠান।


নাইক্ষংছড়িতে হাজী এম এ কালাম সরকারি কলেজে আয়োজিত এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here