
শাহরিয়ার রহমান,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি
বৃহস্পতিবার ২ ফেব্রুয়ারি বিয়ানীবাজারে চমকালো আয়োজনে এবং অসংখ্য মানুষের সমাগমে “ড্রিম নাশীদ ব্যান্ড” এর ক্বেরাত ও ইসলামী নাশীদ সন্ধ্যা সম্পন্ন হয়েছে।
উক্ত নাশীদ সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন বিশিষ্ট গীতিকার ও সুরকার কবি মুজাহিদুল ইসলাম বুলবুল,সংগীত পরিবেশন করেন জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরবের সংগীত পরিচালক আহমদ আব্দুল্লাহ,গোল্ডেন ভয়েস খ্যাত পরিচিত মুখ আবু উবায়দা,বিশিষ্ট আরবী নাশীদ শিল্পী মাহমুদ হুজাইফা।
এছাড়াও উক্ত নাশীদ সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন সিলেটের খ্যাতমান শিল্পী খায়রুল বাশার দিলওয়ার (KBD Media),ফয়েজ আহমদ শাহরুখ,মুশাহিদ আল বাহার,মাহফুজুর রহমান মারুফ (কাতিব টিম) আব্দুল্লাহ আল মামুন (স্বপ্ন মিডিয়া) রুবেল আহমদ (মৌলভীবাজার) এবং ড্রিম নাশীদ ব্যান্ড’র শিল্পীবৃন্দ।
উক্ত নাশীদ অনুষ্ঠানে আয়োজনের বিশেষ পৃষ্ঠপোষকতায় মাও.আখতারুজ্জামান সাহেব দাঃবাঃ এবং যেসকল সম্মানিত ব্যক্তিবর্গের আন্তরিক পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠান সফলতার দ্বারপ্রান্তে পৌঁছেছে তাদেরকে “ড্রিম নাশিদ ব্যান্ড” পরিবারের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পরিশেষে অতিতি শিল্পী,”ড্রিম নাশিক ব্যান্ড” এর শিল্পীবৃন্দ,কলাকৌশলী,পৃষ্টপোষকবৃন্দ এবং অন্যান্য স্বেচ্ছাসেবকদের স্টেইজ পারফরমেন্সের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি হয়।













