অসুস্থ আমিন ও দ‌রিদ্র মিস্টার বানু‌র পাশে কুলিয়ারচর প্রবাসী সম্প্রীতি ফোরাম ৷

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কুলিয়ারচরে অসুস্থ মোঃ আমিন মিয়া চিকিৎসার জন্য ও সুবিধা বঞ্চিত অসহায় মোছাঃ মাস্টার বানু কে নগদ অর্থ সহায়তা দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন মানবিক সংগঠন “কুলিয়ারচর প্রবাসী সম্প্রীতি ফোরাম”।
কুলিয়ারচর উপজেলার পূর্ব গাইলকাটা গ্রামের মোঃ মমতাজ মিয়ার ছেলে মোঃ আমিন মিয়া দীর্ঘদিন অসুস্থতায় ভুগছেন টাকার এভাবে চিকিৎসা করতে পারছেননা। অন্যদিকে একই গ্রামের মৃত ফাইজুর রহমানের স্ত্রী মোছাঃ মাস্টার বানুর দরিদ্রতার কারণে খেয়ে না খেয়ে জীবন অতিবাহিত করছেন। ছেলের চিকিৎসার জন্য মোঃ মমতাজ মিয়া এবং মোছাঃ মাস্টার বানুর দরিদ্রতা গোছানোর চেষ্টায় সম্প্রীতি ফোরামের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান রনির কাছে আর্থিক সহায়তা কামনা ক‌রে‌ন অসহায় দুটি  পরিবার। মানবিক সংগঠন কুলিয়ারচর প্রবাসী সম্প্রীতি ফোরামের পক্ষ থেকে মোঃ আমিন মিয়ার চিকিৎসার জন্য নগদ ৫,০০০ টাকা এবং দরিদ্রতার কারণে খেয়ে না খেয়ে জীবন অতিবাহিত করা, মৃত ফাইজুর রহমানের স্ত্রী মোছাঃ মাস্টার বানুকে ৫,০০০ টাকা অনুদান প্রদান করেন।
উক্ত অনুদান প্রদান করার সময় উপস্থিত ছিলেন কুলিয়ারচর প্রবাসী সম্প্রীতি ফোরাম এর সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান রনি, উপজেলা সদর শাখার সাধারণ সম্পাদক আব্রাহাম খান জনি, বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ জাকির সরকার ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ কামরুল ইসলাম মুছা প্রমুখ।
কুলিয়ারচর প্রবাসী সম্প্রীতি ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি সিঙ্গাপুর প্রবাসী আসাদ রেজা, সাধারণ সম্পাদক সৌ‌দি প্রবাসী হা‌বিবুর রহমান র‌নি ও সাংগঠনিক সম্পাদক সৌ‌দি প্রবাসী মোঃ আতাহার আলী বলেন, আমরা সুবিধা ব‌ঞ্চিত মানু‌ষের পা‌শে ছিলাম ভ‌বিষ‌্যতেও আমরা আমাদের মান‌বিক কাজ অব‌্যাহত রাখ‌তে চাই। কোন ষড়যন্ত্র আমাদের‌ মান‌বিক কা‌জে বাধা হ‌তে পার‌বেনা ইনশাল্লাহ।
কুলিয়ারচর প্রবাসী সম্প্রীতি ফোরাম রামদী ইউনিয়ন শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক বলেন গরীব, দুঃখী, অসহায়দের কল্যাণে কাজ করার অঙ্গীকার নিয়ে আমাদের সংগঠনের পথ চলা। ইনশাআল্লাহ আমারা সবসময় তাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো।

অসুস্থ আমিন ও দ‌রিদ্র মিস্টার বানু‌র পাশে কুলিয়ারচর প্রবাসী সম্প্রীতি ফোরাম ৷

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here