ধামইরহাটে চিরনিদ্রায় শায়িত হলেন মুক্তিযোদ্ধা কমান্ডার ফরমুদ হোসেন

All-focus
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাট হাজারো মানুষের ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফরমুদ হোসেন (৭৪)। বুধবার বেলা ১১টায় ধামইরহাট সরকারি এম এম ডিগ্রী কলেজ মাঠে তাঁর প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। জানাযার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী,পৌরসভার মেয়র মো.আমিনুর রহমান,নওগাঁ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হারুন অল রশীদ,ধামইরহাটের সাবেক কমান্ডার আব্দুর রউফ,সাবেক ডেপুটি কমান্ডার অফির উদ্দিন,মরহুমের ভোট ভাই সাবেক সহকারী অধ্যাপক ফেরদৌস আলম। এর আগে উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.সোহেল রানা,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো.দেলদার হোসেনসহ হাজারো মুসল্লি। দুপুরে মালাহারে গ্রামে তাঁর দ্বিতীয় নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে বাবা মায়ের পার্শে চিরনিদ্রায় শায়িত করা হয়। উল্লেখ্য ধামইরহাট মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফরমুদ হোসেন (৭৪) গত মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।


ধামইরহাটে চিরনিদ্রায় শায়িত হলেন মুক্তিযোদ্ধা কমান্ডার ফরমুদ হোসেন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here