সাতক্ষীরা কালীগঞ্জে উজ্জীবনী ইনস্টিটিউটের সভাপতি কতৃক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ

0
72

আব্দুস ছাত্তার,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরা কালীগঞ্জে উজ্জীবনী ইনস্টিটিউটের সভাপতি ও জেলা পরিষদ সদস্যের নিজস্ব অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে ।

আজ রবিবার সকাল ১১ টার সময় উজ্জীবনী ইনস্টিটিউটের সহকারী প্রধান শিক্ষক মাহমুদুন্নবীর সঞ্চালনায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়। স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে উজ্জীবনী ইনস্টিটিউটের প্রধান শিক্ষক ইকবাল আলম বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজ্জীবনী ইনস্টিটিউট পরিচালনা পরিষদের চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য ফিরোজ কবির কাজল , অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ডাঃ আজিজ রহমান,মোঃ মহিউদ্দিন
,ধর্মীয় শিক্ষক মাওলানা আজিজুর রহমান,সিনিয়র শিক্ষক সিরাজুল ইসলাম, আব্দুস সাত্তার, কবির প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা ইনস্টিটিউটের সার্বিক উন্নয়নে কাজ করার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।


সাতক্ষীরা কালীগঞ্জে উজ্জীবনী ইনস্টিটিউটের সভাপতি কতৃক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here