সরকার নিবন্ধিত নিরাপদ নিউজ.কম এর আজ ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী ১০ম বছরে পদার্পন

0
72

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

গণমানুষের মহানায়ক ইলিয়াস কাঞ্চনের সম্পাদনায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নিরাপদ নিউজ ডট কমের আজ ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী। ১০ম বছরে পদার্পন করলো নিরাপদ নিউজ.কম। সত্য ও ন্যায় প্রকাশে প্রতিদিন, নিরাপদ সড়কে আপোষহীন-এই শ্লোগানে আজ থেকে ৯ বছর আগে যাত্রা শুরু হয়েছিল অনলাইন নিউজ পোর্টাল নিরাপদনিউজ.কম এর।

পোর্টালটির প্রধান সম্পাদকের দায়িত্বে আছেন জনপ্রিয় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

নিরাপদ নিউজের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ বিদেশে থাকা নিরাপদ নিউজের সকল পাঠক/পাঠিকা, লেখক, বিজ্ঞাপনদাতা, এজেন্ট, শুভানুধ্যায়ী, প্রতিনিধিবৃন্দ সবাইকে শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন নিরাপদ নিউজের বড়লেখা উপজেলা প্রতিনিধি তাহমীদ ইশাদ রিপন।

নিরাপদ নিউজ দেশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে সব ধরণের সংবাদ পরিবেশন করে আসছে। তবে সড়ক দুর্ঘটনা বিষয়ক সংবাদকে অধিক গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়। ‘সত্য ও ন্যায় প্রকাশে প্রতিদিন, নিরাপদ সড়কে আপোষহীন’ এই শ্লোগানকে সামনে রেখে নিরাপদ নিউজ সর্বদা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে অঙ্গীকারবদ্ধ।

উল্লেখ্য, নিরাপদনিউজ.কম বাংলা এবং ইংরেজী দুটি ভার্সনে প্রচারিত হচ্ছে। নিরাপদনিউজ.কম এর ইংরেজী ভার্সনের সম্পাদকের দায়িত্বে আছেন ফারিহা ফাতেহ ও বাংলা ভার্সনের দায়িত্বে আছেন নির্বাহী সম্পাদক মিরাজুল মইন জয় । বাংলা ভার্সনের সংবাদ বিভাগে দায়িত্ব পালন করছেন মো: রকিবুল ইসলাম সোহাগ।


সরকার নিবন্ধিত নিরাপদ নিউজ.কম এর আজ ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী ১০ম বছরে পদার্পন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here