গোয়াইনঘাটের শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতার কাজ চলছে

আব্দুল কাদির, গোয়াইনঘাট(সিলেট):

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা সহ জীবাণুমুক্ত করে পাঠদানের উপযোগী করে তুলতে পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, গোয়াইনঘাট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সহ প্রতিষ্ঠানের আঙিনায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে পরিচ্ছন্নতাকর্মীরা। এতে তদারকি করছেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ সেলিম উল্যাহ।
তিনি জানান, শিক্ষার্থীদের পাঠদান উপযোগী করতেই শ্রেণিকক্ষ, অফিস, টয়লেট সহ বিদ্যালয়ের আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান চলছে। এছাড়া সৌন্দর্য বর্ধনে রঙ ও করা হচ্ছে। আমাদের এই অভিযান ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বলেও তিনি জানান।
এ সময় গোয়াইনঘাট প্রেস ক্লাব এর প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি সাংবাদিক আব্দুল মালিক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, করোনা সংক্রমণে টানা ১৮ মাস বন্ধ থাকার পর সরকারি নির্দেশনায় ১২ সেপ্টেম্বর থেকে খুলছে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান।


গোয়াইনঘাটের শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতার কাজ চলছে

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here