ঝিনাইদহের মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে আটক ৪

0
80

ঝিনাইদহ জেলা প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে বিভিন্ন সংগঠনের নামে মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে ৪ জনকে আটক করেছে র‌্যাব-৬। বুধবার সন্ধ্যায় কালীগঞ্জ কোটচাঁদপুর মহাসড়কের তালেশ্বর নামক স্থান থেকে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, কালীগঞ্জের মহাসড়কে চলাচলকারী যানবাহন থেকে চাঁদাবাজি চলছে এমন খবরে অভিযান চালায় র‌্যাব। সেসময় তালেশ্বর নামক স্থান থেকে চাঁদাবাজির সময় হাতে নাতে রবিন দাস, আওয়াল হোসেন, আনজু ও এসএম ফারুখ খান নামের ৪ জনকে আটক করা হয়। তারা যাববাহনের চালকদের ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে এই চাঁদাবাজি করে আসছিলো বলে জানিয়েছে র‌্যাব।

আটককৃতদের বিরুদ্ধে র‌্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।


ঝিনাইদহের মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে আটক ৪

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here