কালিগঞ্জে ইসলামী ব্যাংকে সর্বোত্তম সেবা মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
56

আব্দুস ছাত্তার,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কালিগঞ্জ শাখার আয়োজনে ১৫ ফেব্রুয়ারি বিকাল সাড়ে চারটায় ব্যাংক ভবনে প্রধান কার্যালয় ঘোষিত ক্যাম্পেইন সর্বোত্তম সেবা সার্বজনীন ব্যাংকিং কে সামনে রেখে প্রবাসী গ্রাহক ও তাদের উপকার ভোগীদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময়ের সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক কালিগঞ্জ শাখার ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান নূর মোহাম্মদ, ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ আজগর হোসেন এর সঞ্চালনায় মতবিনয়ের সভায় বক্তব্য রাখেন ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ মাহবুব আলম, প্রিন্সিপাল অফিসার এটিএম মিজানুর রহমান, জুনিয়র অফিসার কামরুল ইসলাম,ও হাফিজুর রহমান ,অফিসার আলতাব হোসেন, গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ রফিকুল ইসলাম, মোঃ গোলাম রহমান, আব্দুল আজিজ, আশুরা বেগম, স্বপ্না বেগম, প্রমুখ।

প্রধান অতিথি শাখা প্রদান নুর মোহাম্মদ বলেন প্রবাসী গ্রাহকদের সার্বিক সহযোগিতা ও তাদের উপকারভোগী পরিবারের সদস্যদের বাল্যবিবাহ প্রতিরোধ, স্বাস্থ্য ও পুষ্টি, সন্তানের লেখাপড়া খোঁজখবর নেওয়া, ভবিষ্যৎ পরিকল্পনা করা, বিদেশী গ্রাহকদের পাঠানো টাকা নিয়ে ক্ষতিগ্রস্ত না হওয়া। সন্ত্রাস জঙ্গিবাদ বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান। ব্যাংকের মাসব্যাপী ঘোষিত ক্যাম্পেইন সর্বোত্তম সেবা সার্বজনীন ব্যাংকিং কার্যক্রমে গ্রাহকদের সর্বোত্তম সেবা এবং সহযোগিতার করার আশাবাদ ব্যক্ত করেন।


কালিগঞ্জে ইসলামী ব্যাংকে সর্বোত্তম সেবা মতবিনিময় সভা অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here