শার্শা সীমান্তে ৭৩ লাখ টাকার স্বর্নের বার উদ্ধার

0
68

বেনাপোল (যশোর) প্রতিনিধি

শার্শার পাঁচ ভূলাট সীমান্ত থেকে ৯৩২ গ্রাম ওজনের ৮ পিচ স্বর্ণ ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে বার্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। বুধবার (১২ফ্রেরুয়ারী) দুপুরে শার্শা উপজেলার পাঁচ ভূলাট সীমান্ত এলাকা থেকে এ চালান আটক করা হয়। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জাননা, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালন ভারতে পাচারের উদ্দেশ্যে  পাঁচ ভূলাট সীমান্ত দিয়ে যাবে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সন্দেহ ভাজন এক মোটরসাইকেল আরোহিকে গতিরোধ করতে বলা হয়। এসময় পাচারকারী কৌশলে  মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে মোটরসাইকেল তল্লাশি করে ৯৩২ গ্রাম ওজনের ৮ পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া  উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৭৩ লাখ  টাকা বলে তিনি জানান।

শার্শা সীমান্তে ৭৩ লাখ টাকার স্বর্নের বার উদ্ধার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here