বড়লেখায় ২য় ধাপে জাগরণীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ।

0
77

শাহরিয়ার শাকিল,বিশেষ প্রতিনিধি বড়লেখা মৌলভীবাজার

কাতার প্রবাসী সায়েম আহমদ এর অর্থায়নে এবং বড়লেখা উপজেলার সুপরিচিত সামাজিক সংগঠন জাগরণী ইসলামী তরুণ সংঘের উদ্দ্যোগে ২য় ধাপে শীতার্ত মানুষের মাঝে রাতের আঁধারে শীতবস্ত্র বিতরণ করা সম্পূর্ণ হয়েছে।

এ-উপলক্ষ্যে বুধবার ( ১৫ ফেব্রুয়ারি) রাত ৮ ঘটিকার সময় জাগরণীর কার্যালয়ে সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াব রায়হানের সঞ্চালনায় অফিস সম্পাদক রাহাত আহমেদ এর কুরআন তিলাওয়াত এর মধ্যে এবং এম কলিম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দা মোকাম মাদ্রাসার প্রধান শিক্ষক এম তারেক হাসনাত, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাগরণী ইসলামী তরুণ সংঘের প্রতিষ্ঠা সময়কালের উপদেষ্টা মাহবুব হোসাইন, উপদেষ্টা মাও কবির হোসাইন, জুনেদ আহমেদ।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাগরণী ইসলামী তরুণ সংঘের সহ-সভাপতি সাংবাদিক শাহরিয়ার শাকিল। এসময় উপস্থিত ছিলেন জাগরণীর সহ-সাংগঠনিক সম্পাদক আলি আব্বাস।

ঠাণ্ডা বাতাসের দাপটে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল বড়লেখায় জাগরণী ইসলামী তরুণ সংঘ, বড়লেখা, মৌলভীবাজার। সেই ধারাবাহিকতায় ২য় ধাপে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ সম্পূর্ণ করা হয়েছে।


বড়লেখায় ২য় ধাপে জাগরণীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here