
শাহরিয়ান আহমেদ শাকিল,বড়লেখা(মৌলভীবাজার)প্রতিনিধি:
প্রতিদিনের সকালের মত আজকের সকালটা একরকম ছিল না।এদিন সকাল ৬ টা থেকে মা- বাবার হাঁক-ডাক।সন্তানকে তৈরি করে স্কুলে পাঠানোর ত্যাগিদ। সন্তানের চোঁখে মুখে ঘুম।সেই ঘুম চোঁখে প্রস্তুত হয়ে হামিদ,রুহান,জাফরান,ফারিহা,
তানহা,সামিমা,নাস্তা খেয়ে স্কুলে রওয়ানা দেয়। গন্তব্য কুতুবআলী একাডেমী।রাস্তায় তাদের বন্ধু আরিফুলের সাথে দেখা।স্কুলে প্রবেশ করতেই সেই পুরোনো সব বন্ধু। ঘুম চোঁখে ভর করে খুশির ঝিলিক, স্কুলের প্রবেশ পথে স্বাহ্যবিধি মেনে ক্লাস রুমে গিয়ে বসা। তার পর শুরু পাঠদান।

৫৪৩ দিন পর (রোববার) ১২ সেপটেম্বর স্কুল খোলার প্রথম দিনে বড়লেখায় শিক্ষার্থীদের স্কুলে গমন ও ক্লাস রোমে বসলো।সকালের শিফটে স্বাহ্যবিধি মেনে স্কুলে প্রবেশ করছে শিক্ষার্থীরা।
করোনার প্রাদুভার্বের কারনে গেল ১৭ মার্চ থেকে সারা দেশর সব ধরণের শিক্ষা প্রতিষ্টান বন্ধ ছিল।সংক্রমণ কিছুটা কমে আসায় প্রথম ধাপে প্রাথমিক ও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব ধরণের শিক্ষা -প্রতিষ্টান খুলছে আজ থেকে। শারিরীক উপস্হিতে শ্রেণী কার্যক্রম পরিচালনার জন্য আগে থেকেই শিক্ষা প্রতিষ্টান প্রস্তুত করার নির্দেশনা ছিল।সে অনুযায়ী প্রস্তুতি নেয়া হয়েছে।শ্রেণী কার্যক্রম প্রস্তুতি ছাড়া ও শিক্ষা প্রতিষ্টানে শিক্ষার্থীদের বরণ করতে সাজানো হয়েছে শিক্ষা প্রতিষ্টান ও শ্রেণী কক্ষ।
সরকারী সিদ্দান্ত অনুযায়ী প্রাথমিকে প্রতিদিন সবৌর্চ্চ দুইটি শ্রেণীর পাঠদান অনুষ্টিত হবে।সে অনুযায়ী একটি রুটিন প্রনোয়ণ করা হয়েছে।













