জাফলং পর্যটন স্পটে জনসচেতনতামূলক বিলবোর্ড

আব্দুল কাদির,গোয়াইনঘাট(সিলেট)প্রতিনিধি:

সিলেটের দৃষ্টিনন্দন পর্যটনকেন্দ্র প্রকৃতি কন্যা জাফলংয়ে দর্শনার্থীদের উদ্দেশ্যে জনসচেতনতামূক বিলবোর্ড টানিয়েছে জাফলং সাব-জোন ট্যুরিস্ট পুলিশ।

গত ১০ সেপ্টেম্বর বিকেলে সংগ্রাম পুঞ্জি বিজিবি পয়েন্ট সংলগ্ন পিয়াইন নদীতে নামে সিড়ির পাশে দর্শনার্থীদের নিরাপত্তাজনিত কারণে জনসচেতনতামূলক বিলবোর্ডটি সাঁটানো হয়।
জাফলং ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, প্রতিবছর পিয়াইন নদীতে সাঁতার কাটতে নেমে একাধিক পর্যটক পানিতে ডুবে মারা যায়। আগত দর্শনার্থীরা আর যেন এ ধরণের মর্মান্তিক দুর্ঘটনার শিকার না হন, এমন উদ্দেশ্য সামনে রেখেই ট্যুরিস্ট পুলিশ এই বিলবোর্ড স্থাপন করেছে।
বিলবোর্ডটি স্থাপনকালে উপস্থিত ছিলেন জাফলং সাব-জোন এর ইউনিট ইনচার্জ ওসি মোঃ রতন শেখ, এএসআই নজরুল ইসলাম, এএসআই রাজিব, জাফলং পর্যটন দোকান ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলমগীর, নৌকা মালিক সমিতির সদস্য ইউনুস, জাফলং সীমান্ত যুব সংঘের সভাপতি আব্দুল মান্নান প্রমুখ।
উল্লেখ্য, এক পরিসংখ্যানে দেখা গেছে ২০০৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত পিয়াইন নদীতে ৩১ জন দর্শনার্থীর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত অর্ধশতাধিক পর্যটকের মৃত্যু হয়েছে।


জাফলং পর্যটন স্পটে জনসচেতনতামূলক বিলবোর্ড

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here