পঞ্চগড়ে ট্রাক্টরের চাপায় শিক্ষিকা নিহত

পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের বোদা উপজেলায় মোটরসাইকেলযোগে স্কুলে যাবার পথে ইটবোঝাই ট্রাক্টরের চাপায় যশোদা রানী (৩২) নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। এসময় সহকর্মী অতুলচন্দ্র বর্মন (৪৫) আহত হয়েছেন। সোমবার সকাল ১১টার সময় জেলার বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নে ক্লিনিকের সামনে সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিক্ষিকা যশোদা জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের মাগুড়মারি চৌরাস্তার নন্দগছ গ্রামের রাজিব চন্দ্র রায়ের স্ত্রী। যশোদা ফুটকিবাড়ি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ের শিক্ষিকা ছিলেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ঘাতক ট্রাক্টরটি অগ্নিসংযোগ করেছে স্থানীয়রা।

জানা যায়, পাঁচপীর ইউনিয়নের রতিরাম পাইকান গ্রামে বাবা কাঞ্চন কুমার বর্মনের বাড়িতে গত সাত ধরে ওই শিক্ষিকা অবস্থান করছিলো। সোমবার সকালে সহকর্মী অতুল চন্দ্র বর্মনের মোটরসাইকেল করে বিদ্যালয়ে যাচ্ছিলেন তিনি। একসময় মাড়েয়া ইউনিয়নের ওইস্থানে পৌছালে পিছন থেকে একটি ইটবোঝাই ট্রাক্টর তাদের ধাক্কা দেয়। এতে সে রাস্তায় পড়ে গেলে ট্রাক্টরটি তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা জাহান মিলি যশোদাকে মৃত ঘোষণা করেন। এদিক ঘটনার পরেই ঘাতক ট্রাক্টরের চালক পালিয়ে গেলে বিক্ষুব্ধ জনতা ট্রাক্টরটিতে আগুন লাগিয়ে দেয়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর এলাকায় উত্তেজনা পরিবেশ সৃষ্টি হয়। বর্তমানে পরিবেশ শান্ত করার চেষ্টা চলছে।


পঞ্চগড়ে ট্রাক্টরের চাপায় শিক্ষিকা নিহত

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles