
শাহরিয়ার শাকিল,বিশেষ প্রতিনিধি বড়লেখা মৌলভীবাজার
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ১০ নং দক্ষিণ ভাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদের আওতাধীন নিউ সমনবাগ বাজার এর সামনে প্রতি বছরের ন্যায় বহুল কাঙ্ক্ষিত পাথারী মনিপুরী যুব সংঘের আয়োজনে -শেখ রাসেল স্মৃতি স্মরণে বাংলাদেশ আন্তঃ মনিপুরী ক্রিকেট টুর্ণামেন্ট ২০২৩,এর শুভ উদ্বোধন শুরু হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তাজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ বড়লেখা বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব আজিজুল ইসলাম ইউপি সদস্য,৭ নং ওয়ার্ড ১০ নং দক্ষিণভাগ দক্ষিন ইউনিয়ন পরিষদ, জনাব ইমরান আহমেদ ইউপি সদস্য,৩নং ওয়ার্ড ১০ নং দক্ষিণভাগ দক্ষিন ইউনিয়ন পরিষদ, জমির হোসেন,সভাপতি, নিউ সমনবাগ বাজার,ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম আজির আহমেদ, তরুণ ক্রীড়া সংঘঠক জনাব সন্তোষ সিংহ অরটন!
সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, রাম কুমার সিংহ, প্রধান উপদেষ্টা পাথারী মনিপুরী যুব সংঘ! সঞ্চালনায় ছিলেন পাথারী মনিপুরী যুব সংঘের সাধারণ সম্পাদক অভিষেক সিংহ রাজীব! উদ্বোধনী খেলায় এম এস ক্লাব (বি) কে ৭০ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেন! ম্যান অফ দি ম্যাচ নির্বাচিত হয়েছেন শুভ সিংহ রান করেন ৭৪!










