নড়াইলে লাখো মোমবাতি জ্বালিয়ে ভাষা শহীদদের স্মরণ করলেন নড়াইলবাসী

0
146

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলে গতবছরের ন্যয় এবারও লাখো মোমবাতি জ্বেলে ভাষা শহীদদের স্মরণ করলেন নড়াইলবাসী। ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় শহরের কুরিরডোব মাঠে লাখো মোমবাতি জ্বলে উঠে একসাথে। একুশে আলো উদ্যাপন পর্ষদের আয়োজনে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

একুশের আলো উদ্যাপন পর্ষদের সহ- সভাপতি অ্যাডভোকেট ওমোর ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন নড়াইল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও নড়াইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন খান নিলু নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর রবিউল ইসলাম, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা, উদ্যাপন পর্ষদের যুগ্ম সাধারন সম্পাদক মলয় কুন্ডু, আব্দুর রশিদ মন্নুসহ আরো অনেকেে। ৬ টা ১০ মিনিটে লাখো মোমবাতি জ্বলে ওঠে। কুরিরডোব মাঠে এ সময় ‘আমার ভায়ের রক্ত রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি’ গানের মধ্য দিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ১ঘন্টাব্যাপি গণসংগীত শুরু হয়। মাঠে মোমবাতি দিয়ে বিভিন্ন বাংলা অক্ষর শহীদ মিনার ও বিভিন্ন আলপনা তুলে ধরা হয়।

জানা যায়, ১৯৯৮ সালের ২১ ফেব্রুয়ারী থেকে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ও ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলের ৬ একরের বিশাল কুরিরডোব মাঠে সন্ধ্যায় ভাষা শহীদদের স্মরণে লাখো মোমবাতি জ্বালিয়ে ভাষাশহীদদের স্মরণ ব্যতিক্রমি এ আয়োজনটি শুরু হয়। এ আয়োজন সফল করতে ১মাস পূর্ব থেকে সাংস্কৃতিক কর্মী, সেচ্ছাসেবক ও শ্রমিক কাজ শুরু করেন। তিন শতাধিক পুলিশ ও সেচ্ছাসেবক মাঠের চারপার্শ্বের সার্বিক নিরাপত্তা রক্ষা করে থাকেন।


নড়াইলে লাখো মোমবাতি জ্বালিয়ে ভাষা শহীদদের স্মরণ করলেন নড়াইলবাসী

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here