
রোকনুজ্জামান রোকন,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রামে দি গ্যালাক্সী নাইট এর উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট সেমিফাইনাল শুরু হয়েছে। শীতের শেষে বসন্তের শুরুতে কুড়িগ্রাম সরকারি বয়েজ স্কুল মাঠে শুরু হয় এই টুর্নামেন্ট।
মাদককে না বলি এই শ্লোগান কে সামনে রেখে উক্ত টুর্নামেন্ট এর আয়োজন করেন কুড়িগ্রামের যুব সমাজ।
প্রথম পর্ব শেষ করে সেমিফাইনালের আয়োজন করেন আয়োজক বৃন্দ,এরি ধারাবাহিকতায় সেমিফাইনাল ম্যাচ শুভ উদ্ভোধন করা হয়।
সেমিফাইনাল উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ কাজি জাফর,সহকারী পরিচালক মাদক দ্রব্য নির্মূল অফিস কুড়িগ্রাম। ক্রিকেট টুর্নামেন্টটির শুভ উদ্বোধন করেন আবু সাঈদ লোবান সহ-সভাপতি জেলা আওয়ামীলীগ কুড়িগ্রাম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ,ন,ম ওবায়দুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ কুড়িগ্রাম।আর উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা আওয়ামী যুবলীগের একনিষ্ঠ কর্মী ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী রিপন আহমেদ প্রমুখ।













