ভোলার তজুমদ্দিনে পুলিশের মাদকবিরোধী অভিযান; ১০০ গ্রাম গাঁজা সহ আটক ১

0
77

বিশেষ প্রতিনিধি ভোলা

ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ, তজুমদ্দিন থানার তত্ত্বাবধানে তজুমদ্দিন থানাধীন ০৩নং চাদপুর ইউনিয়ন হইতে ১০০ (একশত) গ্রাম গাঁজা সহ ০১ (এক) মাদক কারবারিকে আটক করেছে তজুমদ্দিন থানার একটি চৌকস টিম।

অদ্য ইং ২৮/০২/২০২৩ তারিখ দুপুর ১৫:৩০ ঘটিকার সময় এসআই (নিঃ) /মোঃ রিসাত হোসাইন,এএস আই (নিঃ) /মোঃ আবু ইউসুফ, কং/৬৮৩ পলাশ বাগমার,কং/৯৬৫ যুগল চন্দ্র ঘোস সহ তজুমদ্দিন থানাধীন চাঁদপুর ইউনিয়নের ০৪নং ওয়ার্ডস্থ কাজীকান্দি সাকিনে পারভীন এগ্রো পল্টি ফার্ম এর সামনে থেকে ১০০ (একশত) গ্রাম গাঁজা সহ মোঃ শফিক (৪০) ,পিতা-মৃত মোজাম্মেল হক, মাতা-মৃত বিবি খোদেজা, সাং-কাজীকান্দি ০৪নং ওয়ার্ড (হানিফ খোনকার বাড়ী), থানা-তজুমদ্দিন, জেলা-ভোলাকে ধৃত করেন। ধৃত আসামীর বিরুদ্ধে তজুমদ্দিন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।


ভোলার তজুমদ্দিনে পুলিশের মাদকবিরোধী অভিযান; ১০০ গ্রাম গাঁজা সহ আটক ১

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here