রাজধানীতে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে হাসপাতালে যুবক

0
57

অনলাইন ডেস্ক

রাজধানীর পল্টন মোড়ে অচেতন হয়ে পড়ে থাকা সোহেল রানা (৩৮) নামে এক যুবককে উদ্ধার করা হয়েছে। তিনি অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে তাকে উদ্ধার করা হয়। পরবর্তীতে বিকেল ৫টার দিকে চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সোহেল রানার শ্যালক মোমিন মোল্লা জানান, সোহেল যাত্রাবাড়ী দনিয়ার এলাকায় থাকেন। রহিম আফরোজ গ্রুপের সেলসম্যানের চাকরি করেন তিনি। সকালে সাভার গিয়েছিলেন একটি কাজে। এরপর সকাল ১০টায় তার মোবাইল ফোন থেকে খবর পাওয়া যায়, পল্টন মোড়ে রাস্তায় অচেতন অবস্থায় পড়ে আছেন। তখন সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে বাসায় নিয়ে যাওয়া হয়। অবস্থার কোনো উন্নতি না দেখে বিকেলে তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, সোহেল নামের এক ব্যক্তিকে ঢাকা মেডিকেলের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে। ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে।


রাজধানীতে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে হাসপাতালে যুবক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here