প্রাথমিকে সাধারন গ্রেডে বৃত্তি পেয়েছে রাফা ডাক্তার হতে চায়

0
65

আব্দুস ছাত্তার,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

২০২২সালে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে সাতক্ষীরা কালিগঞ্জের মৌতলা বাসস্ট্যান্ডে অবস্হিত লাইসিয়াম প্রি ক্যাডেট স্কুল থেকে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে রাফা ইসলাম।

১২ নং মৌতলা ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের রানীতলা গ্রামের বাসিন্দা শরিফুল ইসলাম ও সোনিয়া পারভীনের কন্যা রাফা ইসলাম। তার বাবা পেশায় একজন কেমিস্ট । মা একজন গৃহিণী। বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছেন রাফা ইসলাম । সে যাতে ভবিষ্যতে তাঁর ভালো ফলাফলের এ ধারা অভ্যাহত রাখতে পারে এবং তার লক্ষ্য অর্জন করতে পারে সেজন্য সকলের কাছে দোয়া কামনা করেছে।

রাজেশ বলেন, সকলের আশীর্বাদে প্রাথমিকে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছি।আমার প্রতিষ্ঠান লাইসিয়াম প্রি ক্যাডট স্কুল এবং মাতা পিতার প্রতি চিরকৃতজ্ঞ। আগামীতে যেন এ সাফল্য ধরে রাখতে পারি এবং লেখাপড়া শিখে দেশ ও জাতির জন্য নিজেকে উৎসর্গ করতে পারি সেজন্য সকলে দোয়া করবেন।


প্রাথমিকে সাধারন গ্রেডে বৃত্তি পেয়েছে রাফা ডাক্তার হতে চায়

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here