
খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইল -২ আসনের মাননীয় সংসদ সদস্য,জননেতা মাশরাফী বিন মোর্ত্তজা ইউনিয়ন ভিত্তিক “জনতার মুখোমুখি জনতার সেবক” নামক যে জনসভা শুরু করেছিলেন, তারই ধারা বাহিকতায় আজ ৩ মার্চ ২০২৩ রোজ শুক্রবার নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাচুড়িয়া হাইস্কুল মাঠে জনসভা অনুষ্ঠিত হলো।
উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব সমাজের আইকন এবং জননেতা মাশরাফি বিন মুর্তজা, বাংলাদেশ আওয়ামিলীগ এর যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং সংসদ সদস্য নড়াইল-২,
এসময় আরো উপস্থিত ছিলেন নড়াইল জেলা, লোহাগড়া উপজেলা এবং বিভিন্ন ইউনিয়নের বাংলাদেশ আওয়ামিলীগের অন্যান্য নেতাকর্মী। জনসভার আলোচ্য বিষয় ছিলো বিগত ৪ বছরে নড়াইল-২ আসনের সংসদ সদস্য , কি কি কাজ করেছেন, কি কি কাজ চলমান আছে। সেই সংগে সাধারণ জনগণের সংসদ সদস্যের কাছে কোন অভিযোগ বা প্রশ্ন আছে কিনা থাকলে সেটার সমাধান এবং উত্তর দিয়েছেন মাননীয় সংসদ সদস্য।জনসভাটি সুন্দর এবং সফল ভাবে শেষ হয়েছে।













