লালমনিরহাটে তিস্তায় অবৈধ বালু উত্তোলনের খালে পড়ে শিশুর অকাল মৃত্যু

0
54

মো: রবিউল ইসলাম,বিশেষ প্রতিনিধি লালমনিরহাট

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অবৈধ বালু উত্তোলনের খালে ডুবে ফাহিম হোসেন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ মার্চ) বিকেলে আদিতমারী ফায়ার সার্ভিসের সহযোগিতায় রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরী দল তার মরদেহ উদ্ধার করে।

এর আগে একই দিন দুপুরে উপজেলার মহিষখোচা ইউনিয়নের সলেডি স্প্যার বাঁধ এলাকার বালু উত্তোলনের খালে ডুবে নিখোঁজ হয় শিশু ফাহিম। সে ওই এলাকার মঞ্জু কসাইয়ের ছেলে।

স্থানীয়রা জানান, শুকিয়ে যাওয়া তিস্তা নদীতে কিছু দিন ধরে নদী খননের নাম করে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে নদীর বুকে গভির খাল তৈরী করে বালু চক্রটি। নদী পাড়ের বাসিন্দা শিশু ফাহিম দুপুরে ওই খালের পাড়ে খেলা করছিল। এ সময় হঠাৎ খালে পড়ে গিয়ে ডুবে নিখোঁজ হয় সে। স্থানীয়রা জাল ফেলে অনেক চেষ্টা করে তার সন্ধান মেলাতে ব্যর্থ হয়ে আদিতমারী ফায়ার সার্ভিসে খবর দেয়।

আদিতমারী ফায়ার সার্ভিসের টিম রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরী দলের সহায়তায় ৩০ মিনিট চেষ্টা করে ওই খাল থেকে শিশু ফাহিমের মরদেহ উদ্ধার করে। তবে এ ঘটনায় অবৈধ বালু উত্তোলন চক্রকে দায়ি করেছেন শিশু ফাহিমের পরিবার ও এলাকাবাসী।

মহিষখোচা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধ ভাবে বালু তোলা বন্ধ না হলে আরও দূর্ঘনা ঘটতে পারে।


লালমনিরহাটে তিস্তায় অবৈধ বালু উত্তোলনের খালে পড়ে শিশুর অকাল মৃত্যু

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here