
আব্দুল কাদির,গোয়াইনঘাট(সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউপির শ্রীনাথপুর গ্রামের রজনী বিশ্বাস (৪০) প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। স্থানীয় সূত্রে জানা যায় গত ১৭ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮ ঘটিকার দিকে মাছ বিক্রি করে হাকুর বাজার থেকে বাড়িতে যাবার পথে বাড়ির কাছাকাছি পৌছামাত্র একই উপজেলার ধাতারী (ঘোষগ্রাম) গ্রামের মৃত মুহিব উল্লাহর ছেলে তাজ উদ্দিন (১৯), রুবেল আহমদ বাহার (২১) ও মনির উদ্দিন দেশীয় অস্ত্র নিয়ে রজনী বিশ্বাসের উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করেন। এসময় পথচারীরা এগিয়ে আসলে হামলকারীরা পালিয়ে যায়।
খবর পেয়ে স্বজনরা এসে আহত রজনীকে উদ্ধার করে দ্রুত সিওমেক হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার সকাল ১০ টায় সিওমেক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রজনি বিশ্বাস।













