
আব্দুলকাদির,গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দেবরের হাতে ভাবি খুন হয়েছেন। উপজেলার দরবস্ত ইউনিয়নের ৮নং ওয়ার্ডের করপাড়া গ্রামে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপানোর কারণে সোনারা বেগম নিহত হন।
এদিকে এই ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। তারা হলেন- গ্রামের ওমার আলীর ছেলে আবদুল করিম (৪০) ও করিমের স্ত্রী শিরিন বেগম। করিম সম্পর্কে সোনারা বেগমের দেবর হন।
জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।













