
মোঃ শাহানশাহ সোহান,তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
তেঁতুলিয়া মডেল থানার মামলা নং-১৬, তারিখ – ২৬/১০/২০২২ ইং, ধারা-৪০৬/৩৭৯/৩৪ পেনাল কোড এর মামলার তদন্তকারী অফিসার এসআই/আব্দুল লতিফ এর নেতৃত্বে তেঁতুলিয়া মডেল থানার একটি টিম দুর্গম পাহাড়ী এলাকা রাঙ্গামাটি জেলায় ৭ দিনের শ্বাসরুদ্ধকর অভিযান শেষে তেতুলিয়া থানাধীন শালবাহান বাজার থেকে ২৩ লক্ষ টাকার শুখনো মরিচ প্রতারণা পূর্বক চুরির সাথে জড়িত আন্তঃজেলা প্রতারক চক্রের মুল হোতা সহ ২ জন আসামী ১। আজাহারুল ইসলাম মামুন (২৭), পিতা- সিরাজুল ইসলাম, মাতা- আনজুমান আরা, স্থায়ী সাং-রাঘবপুর (বকসি মিজির বাড়ী), ডাকঘর-শেফালী পাড়া, থানা- রামগঞ্জ, জেলা – লক্ষ্মীপুর, বর্তমান সাং- জাকির হোসেন বাই লেইন, জাকির হোসেন রোড, ডাকঘর- খুলশী, থানা- খুলশী, জেলা- চট্টগ্রামকে তথ্য প্রযুক্তি ব্যবহার ও বিশ্বস্ত সোর্সের মাধ্যমে গত ই-০৩/০৩/২০২৩ তারিখ ভোর ০৫.০০ ঘটিকায় রাঙ্গামাটি জেলার কোতয়ালী থানাধীন ওমদামিয়া এলাকা হইতে এবং তদন্তে প্রাপ্ত আসামী ২। মো নবী নেওয়াজ সোহাগ (৪৩), পিতা-মৃত আঃ হাকিম, মাতা- মৃত আয়ফন নেছা, সাং- নবীপুর, পো: রামমোহন বাজার, থানা- বরুড়া, জেলা- কুমিল্লাকে তথ্য প্রযুক্তি ও বিশ্বস্ত সোর্সের মাধ্যমে গত ইং-০৪/০৩/২০২৩ তারিখ দুপুর ০২.৩০ ঘটিকায় কুমিল্লা জেলার কোটবাড়ী এলাকা হইতে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে। গ্রেফতারকৃত আসামী আজাহারুল ইসলাস মামুন বিজ্ঞ আদালতে সেচ্ছায় ফৌ: কা: বি: ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করিয়াছে।













