
লেখক- মোঃ দুলাল হোসেন
কি জামানা এল রে ভাই বুঝি না কিছু
বকশিশ না দিলে ঘুরতে হয় বড়মিয়াদের পিছু।
হাদিয়া না দিলে মিলে না দোয়া
কপাল ভারী খারাপ হয়
হইলে গরীব মানষের পোয়া!
খরচপাতি না দিলে হয় না বোর্ডের কাম
ধীরে ধীরে খরচাপাতির বেড়ে যাচ্ছে দাম
যদি পড়েন মামলার খপ্পরে ভাই
দৌড়াতে দৌড়াতে দেখবেন
চটির তলি নাই!
তাই বলি ভাই ঝগড়া করে অযথা
করিবেন না বিবাধ করো সাথে
আপনার কড়িতে মাছের মাথা
যাবে বড় মিয়ার পাতে।
কি করিব কি বলিব উপায় পাই না খুজেঁ,বকশিশ সময়মত না দিলে
ফাইল রাখবে গুজে,
বকশিশ বলেন, হাদিয়া বলেন
সময়মত দিলে সব অজুহাতের
সমাধান যাবে মিলে।
যদি নাহি দেন সময়মত হাদিয়া
আলমারির মধ্য ভ্যাপসা গরমে
রাখিবে হ্যাতায় বাঁধিয়া
বলবেন এই নেই সেই নেই,
নেই আজ বস,
এই বলে আপনাকে দিবে বিশাল কস!
খোলা জায়গায় ডেকে নিয়ে দেখাবে ভয়!
এক কথা দায় ঠ্যাকা সব ভুক্তভোগীরা কয়।
হাঁস বেচবেন মুরগি বেচবেন, বেচবেন
খোয়ারের আবাল বলদ আর খাসি,
চুপেচাপে খাম দিলে বড়মিয়ায় দিবে
এক বিশাল মুচকি হাসি!
কবে সে বড়ই নিঃশ্বাস ফেলে –
আরে পাগল ধৈর্য্য ধরেন
কাম যাবে মিলে।













