লালমনিরহাটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচী

0
60

মো: রবিউল ইসলাম,বিশেষ প্রতিনিধি লালমনিরহাট

বাঙালির অবিসংবাদিত নেতা,স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচী পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়ন শাখা। ১৭ মার্চ, জাতির জনকের ১০৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বড়বাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো: মেহেদী হাসান, দৈনিক একুশে নিউজ কে বলেন, জাতির জনকের রক্তস্নাত, নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সব সময় সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছেন বলে জানান বড়বাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: জাহিদ হাসান জাকারিয়া। সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: এনামুল হক ও সাধারণ সম্পাদক তুখোড় মেধাবী ছাত্রনেতা মো: লুৎফর রহমান আওরঙ্গের সঠিক নেতৃত্বের কারনে অতীতের যে কোন সময়ের চেয়ে সদর উপজেলা ছাত্রলীগ এখন অনেক বেশি শক্তিশালী ও গতিশীল। এ সময় বড়বাড়ী ইউনিয়ন ছাত্রলীগের আর ও অনেক নেতাকর্মী উপস্থিত ছিল।


লালমনিরহাটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচী

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here