সুনামগঞ্জের দোয়ারাবাজারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন উদযাপন।

0
111

মোঃ সুমন আহমেদ,দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

বঙ্গবন্ধু একজন স্মার্ট লিডার ছিলেন বলে মন্তব্য করেন সুনামগঞ্জ জেলা আওয়ামিলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ছাতক দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শামীম আহমেদ চৌধুরী,তিনি আরও বলেন ২৩ বছরের গণতান্ত্রিক ও স্বাধীনতা আন্দোলন এবং সাড়ে ৩ বছরের রাষ্ট্র পরিচালনায় কোনো জায়গায় ভুল নাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে”র,গত ৫০-৫২ বছরে তার মতো স্মার্ট লিডার হয়নি। বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হতো না, আজকে মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম না, জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা পেতাম না, বাংলায় কথা বলতে পারতাম না, বাংলাদেশের সীমানা পেতাম না। বঙ্গবন্ধু ৭২ সালে যে সংবিধান দিয়েছিলেন, সেটি স্মার্ট সংবিধান।’

শুক্রবার (১৭ মার্চ)বিকালে বাংলাবাজার ক্লাব মাঠে বাংলাবাজার ইউনিয়ন আওয়ামিলীগ ও অঙ্গসহযোগী সংগঠন আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাবাজার ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে যুবলীগ নেতা রায়হানুল ইসলাম রবিনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামিলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক দোহালিয়া ইউপি চেয়ারম্যান শামীমুল ইসলাম শামীম, ছাতক উপজেলা আওয়ামিলীগের যুগ্ম আহবায়ক সাবেক জেলা পরিষদের সদস্য আজমল হোসেন সজল, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান রোটারিয়ান শেখ আবুল হোছাইন, নরসিংপুর ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন, নোয়ারাই ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা,ছাতক সদর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সিংচাপুর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন মো:সাহেল,বোগলাবাজার ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি হাবিবুর রহমান শেখচান মেম্বার জেলা ছাত্রলীগের উপ গণ শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আপন আহমদ, বাংলাবাজার ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আল আমিন তালুকদার ছাত্রলীগ নেতা, দ্বীন ইসলাম হাবিবুর রহমান, আল আমিন আহসান, সাজ্জাদ মাহমুদ দেলোয়ার হোসেন, মনির হোসেন, রাসেল আহমেদ, মেহেদী হাসান , সোহেল তানভীর নাজমুল হাসান, নয়ন আহমেদ, মামুন আহমেদ জহিরুল ইসলামসহ আওয়ামিলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।


সুনামগঞ্জের দোয়ারাবাজারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন উদযাপন।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here