
আল ফাহাদ,স্টাফ রিপোর্টার দুমকি পটুয়াখালী
পটুয়াখালীর দুমকি উপজেলা প্রশাসন কতৃক যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে’র ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ পালিত হয়েছে।
১৭ মার্চ (শুক্রবার) সকাল ৮ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান এর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশীদ হাওলাদার এবং বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা আওয়ামিলীগের সভাপতি আবুল কালাম আজাদ,সাধারন সম্পাদক শাহজাহান আকন সেলিম ও দুমকি উপজলে অফিসার্স ইনচার্জ জনাব আব্দুস সালাম সহ অন্যান্য ব্যক্তিবর্গ আলোচনা সভা শেষে কেক কাটা হয়।













