বগুড়ায় বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

0
70

অনলাইন ডেস্ক

বগুড়া শহরের স্কুলবাসের ধাক্কায় আনিছার রহমান (৫২) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার (২০ মার্চ) সকাল সাড়ে ৭ টার দিকে শহরের সাতমাথা-মাটিডালি সড়কের জয়পুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনিছার রহমান বগুড়া সদর উপজেলার ফাঁপোড় ইউনিয়নের কৈচর এলাকার মৃত বগার ছেলে। তার মরদেহ বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রাখা আছে।

এই দুর্ঘটনায় ঘাতক বাসটি জব্দ করেছে পুলিশ। তবে চালক ও তার সহকারী পলাতক আছেন। বিষয়গুলো নিশ্চিত করেছেন ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) জালাল উদ্দিন।

পুলিশের এ কর্মকর্তা জানান, সোমবার সকালে আলুবোঝাই ভ্যান জয়পুরপাড়া এলাকায় সড়কের পূর্ব দিক থেকে পশ্চিম দিকে পার হচ্ছিলেন। এসময় সাতমাথা থেকে আসা মাটিডালিগামী ওই স্কুলবাসটি পেছন থেকে ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক আনিছারের মৃত্যু হয়।


বগুড়ায় বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here