

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কোভিড-১৯ করোনা ভাইরাসের গনটিকা কেন্দ্র কুলিয়ারচর উপজেলার গোবড়িয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের টিকাদান কর্যক্রম পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন মজিবুর রহমান।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার ১ নং গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদে গনটিকাদান কর্যক্রম পরিদর্শন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী, কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা মোহাম্মদ ওমর খসরু, গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্বাস উদ্দিন, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মোঃ নজরুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য কুলিয়ারচর উপজেলার একটি পৌরসভা ও ৬টি ইউনিয়নে গনটিকা কেন্দ্রে মোট ৭ হাজার ৮শ ২৫ জনকে টিকা প্রদান করা হয়। এর মধ্যে পুরুষ ৩ হাজার ৩শ ১৯ জন এবং মহিলা ৪ হাজার ৫শ ৬ জন গনটিকা গ্রহণ করেন।













