
মো: রবিউল ইসলাম,বিশেষ প্রতিনিধি লালমনিরহাট
লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের ঐতিহ্যেবাহী মাদ্রাসা হিসেবে সকলের কাছে পরিচিত বেড়া পাংগা আদর্শ দাখিল মাদ্রাসা। মাদ্রাসাটির প্রতিষ্ঠা লগ্ন থেকে সাফল্যের সাথে হিমালয়ের মত দাড়িয়ে আছে আজ ও। আসন্ন এসএসসি/দাখিল ও সমমানের পরীক্ষা কে কেন্দ্র করে বিদ্যালয় ও মাদ্রাসা গুলো ছাত্র/ছাত্রীদের উচ্চতর শিক্ষা অর্জনের জন্য বিদ্যালয়ের বিদায়ী অনুষ্ঠান করে থাকে।
এবারের বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী মো: সাখাওয়াত হোসেন সুমন খান। তিনি এ সময় ছাত্র/ছাত্রীদের উদ্দেশ্য ভালমত পড়াশোনা করার পাশাপাশি, লেখাপড়া শেষ করে দেশ সেবায় নিজেদের নিয়োজিত রাখার জন্য আহবান জানান। তাছাড়াও মাদ্রাসাটির যে কোন অবকাঠামোগত উন্নয়ন সহ সব সময় পাশে থাকার আশা ব্যক্ত করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুর রশিদ সরকার টোটন, ম্যানেজিং কমিটির সভাপতি মো: আনিচ উদ্দিন, সদর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জনপ্রিয় জননেতা মো: লুৎফর রহমান আওরঙ্গ।
মাদ্রাসাটির প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক বৃন্দ, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা অভিভাবক বৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ সহ সকল ছাত্র/ ছাত্রী উপস্থিত ছিলেন। উল্লেখ মাদ্রাসাটি থেকে প্রতিবছর দাখিল পরীক্ষায় শতভাগ পাশ সহ জিপিও ৫ পেয়ে থাকে। মাদ্রাসাটির সভাপতি ও প্রধান শিক্ষকের নিরলস পরিশ্রম এবং শিক্ষকদের শ্রেণি কক্ষে মনোনিবেশ পাঠ দানের মাধ্যমে মাদ্রাসাটি থেকে অনেক ছাত্র/ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ সহ দেশের বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পেয়েছে। অভিভাবক বৃন্দের সাথে কথা হয় দৈনিক একুশে নিউজের, অভিভাবকরা মাদ্রাসাটির পড়াশোনার মানের ব্যাপারে বেশ সন্তোষ প্রকাশ করেন। পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধের বিশেষে শ্রেণি কক্ষে শিক্ষকরা বেশ গুরুত্ব দেয় বলে ছাত্র/ছাত্রীরা জানায়। মাদ্রাসাটির একাডেমিক ভবন নির্মাণধীন কাজ এখনো অপরিপূর্ণ, এ বিষয়ে সভাপতি বলেন, সদর আসনে আওয়ামী লীগ সংসদ সদস্য না থাকায় উন্নয়নে বেশ ব্যাহত হয়েছে। একাডেমিক ভবনের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহায়তা চেয়েছেন সভাপতি ও প্রধান শিক্ষক।













